বিমানবন্দরের সেবা-যাত্রী হয়রানি নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর
বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি দায়িত্বে অবহেলা বরদাশত না করার কথা জানিয়েছেন তিনি। অনুমোদনহীন ড্রোন ঠেকাতে এন্টিড্রোন কার্যক্রমও নেয়া হয়েছে।
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯